নড়াইলে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধ★র্ষ★ণ,ধর্ষণকারী পুলিশের হাতে আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।।

 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত নাঈম শেখ কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।

পুলিশ জানায়,গত সোমবার (১ ডিসেম্বর) রাতে কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নাঈম।

ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে জাহাজে কর্মরত থাকায় তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। পরদিন মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে,নাঈম শেখকে একমাত্র আসামি করে নড়াগাতী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই নড়াগাতী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে খুলনার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করে।

ওসি আশিকুর রহমান বলেন,“মামলা দায়েরের পর দ্রুততম সময়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ