নিজ ঘর থেকে অর্ধগলিত ইমরুল ভূঁইয়া’র লাশ উদ্ধার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইমরুল ভূঁইয়া (৩৮) নামের একজনের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌর-সভার কুন্দসী গ্রামে তার নিজ বাড়ি থেকে পচাগলা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিদ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত-ইমরুল ভূঁইয়া লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌর-সভার কুন্দসী গ্রামের মৃত-লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌর-সভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়ার নিজ বাড়ি থেকে পচাগলা গন্ধ ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা ঘরের ভিতরে গিয়ে দেখেন পচা গলা অবস্থায় মরদেহ পড়ে আছেন।

পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আরো জানা গেছে,ইমরুল ভূঁইয়ার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই তিনি ওই বাড়িতে একাই থাকতেন। এবং তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছে। তাই তিনি একাই থাকতেন বাড়িতে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন,নিজ ঘর থেকে ইমরুল ভূঁইয়া নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারন জানা যাবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ