দাগনভূঞায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞায় ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এনজিও সংস্থা ‘সোশ্যাল এইড’-এর সহায়তায় দাগনভূঞা পৌরসভার ইসহাক মার্কেট এবং সদর ইউনিয়ন পরিষদের তালতলি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​সচেতনতামূলক এই সভায় বক্তারা বলেন, “শুধুমাত্র ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যক্তিগত ও সমষ্টিগত সচেতনতা। তাই নিজের বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।”

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি), সোশ্যাল এইডের কর্মকর্তাবৃন্দ, মার্কেট কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ