সাপাহার সীমান্তে মালিক বিহীন ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)

 

নওগাঁর সাপাহার সীমান্তে মালিক বিহীন ২৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন বিজিবি। ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ২৫৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আদতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রকিব খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সুরাইল নামক মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ