
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লার চান্দিনায়—জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে রবিবার ৩০ নভেম্বর সকালে পিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্কুল ফিডিং কার্যক্রম।
উৎসবমুখর পরিবেশে পিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩০ জন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুলের শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে উক্ত কার্যক্রম শুরু করা হয়।
এসময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর দিকনির্দেশনায়, চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার এর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা,চান্দিনা পিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শত ত্রিশ (২৩০) জন শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ছাত্রছাত্রীদের মাঝে ফিডিং কার্যক্রম সম্পন্ন হয়। খাবারের মধ্যে ছিল—দুধ ও ডিম।
এসময় কোমলমতি শিক্ষার্থীদের অনেক হাসিখুশি এবং উৎফুল্ল দেখা যায়। চান্দিনা পিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়নে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা।
তিনি বলেন—কোমলমতি ছেলে-মেয়েরা প্রতিদিন সময়মতো স্কুলে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন—প্রতিনিয়ত পাঠদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ধরে রাখতে হবে।
কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ—এটাই আমাদের মূল লক্ষ্য। চান্দিনা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর আয়োজক ডা. তানজিলা খন্দকার বলেন—“সার্বক্ষণিক সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।”