
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লা চান্দিনায় ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় কুমিল্লা চান্দিনার কৈকরই মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।
এসময় উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও নবাবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তারুজ্জামান খাঁন এর পরিচালনায় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, শিল্পপতি আলমগীর খাঁন,দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সাজু,সাধারন সম্পাদক ইয়াছিন সরকার,গল্লাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন,ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাইয়ুম খান, স্বেচ্ছাসেবকদলের নেতা মোক্তার হোসেন, শাহজালাল,সাধারন সম্পাদক আবদুর রহমান, বিএনপি নেতা মাওলানা আবদুস সাত্তার,উপজেলা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এম এ হান্নান সিরাজ, ছাত্রদল আহবায়ক তাহসান হক, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোখলেছুর রহমান,মহিলাদল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌরসভার অসংখ্য নেতা–কর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতির শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজন শেষে সকলের মাঝে নৈশ্যভোজের আয়োজন করা হয়।