জুয়েল হৃদয়, শরণখোলা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় সিএসবি বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বিএনপি নেতা নাসির হাং এর সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, উপজেলা বিএনপি নেতা জাকারিয়া জোমাদ্দার,ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম,যুবদল নেতা হালিম খান,জাকির খান,আলাল তাং,খুড়িয়াখালি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক-ফরিদ খান,বকুল তলা ওয়ার্ড বিএনপির সভাপতি সওার হাং সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চান বক্তারা।
শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।