চান্দিনার নবাবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের গণজমায়েত অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোল্লাই নবাবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর বিকেলে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার
সহ -সাধারন সম্পাদক মাওলানা মুফতি আমিনুল ইসলাম।
এসময় উক্ত ইউনিয়নের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা- ৭ চান্দিনার মনোনিত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন।
অনুষ্ঠানে মাওলানা মজিবুর রহমান এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন-পৌর আমির আবুল হোসেন,অধ্যাপক মকবুল হোসেন,সহ সম্পাদক আবদুল মতিন,অধ্যক্ষ আবুল খায়ের সরকার,দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহান,শিবির দক্ষিণ সভাপতি সোয়াইব মুনতাসির,চান্দিনা উপজেলা শাখার সম্পাদক আবদুল আহাদ, আমির মাওলানা মিজানুর রহমান,মাওলানা আবু ইউসুফ,মাওলানা আফাজউদ্দিন,আবুল কাশেম সরকার,রুহুল আমিন, ,মাওলানা আফাজউদ্দিন, ডা. মকবুল হোসেন, মোঃ মফিজুল ইসলাম,মাহমুদউল্যাহ,,ছফিউল্যাহ কন্ট্রাক্টরসহ আরোও অনেকে।
এসময় বক্তারা বলেন-বাঙ্গালির মুক্তির একমাত্র পথ হলো ইসলাম,জামায়েত ইসলাম বাংলাদেশ হলো আগামী সংসদ নির্বাচনের মুক্তি,আদর্শের পথ। ইসলামের সৌন্দর্যকে ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে জামায়েত ইসলাম বাংলাদেশের পক্ষে ভোট প্রদানের জন্য জনগনের প্রতি আহবান জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ