
জুয়েল হৃদয়,শরণখোলা (বাগেরহাট):
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালি ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপি নেতা জাকারিয়া জোমাদারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা রশিদ জোমাদ্দার। সাউথখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম, যুবদল নেতা পলাস হাং,জাকির খান, হালিম খান, আলাল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রতীক। তিনি সুস্থ হয়ে দ্রুত দেশের রাজনীতিতে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
