
নিজস্ব সংবাদদাতা।।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কমনায় বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কোরআর খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজ বাদ বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, আব্বাস মুন্সী, পৌর শ্রমীক দলের সভাপতি মাসুদ খান চুন্নু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। #