নড়াইলে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো: রফিকুল ইসলাম,নড়াইল

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে আনিচ শেখ ও খুরশিদের আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন (অঃ) সেনা সদস্য কামরুল সর্দার।

শনিবার বেলা ১১টায় শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কুবাদ মোল্যা,মিল্টন কাজী ও জয়নাল শেখ। লিখিত বক্তব্যে কামরুল সর্দার বলেন,গত ২৬ নভেম্বর বুধবার সকালে ভীতি ও অর্থের লোভ দেখিয়ে কিছু লোককে জড়ো করে আনিচ শেখ, খুরশিদ মোল্যা,নাজিম মোল্যা,উজ্জ্বল মোল্যাসহ আওয়ামী-লীগ,যুবলীগ,
ছাত্রলীগের কিছু লোক মানববন্ধন করেন।

মানববন্ধনে মিথ্যা ভাবে অভিযোগ করা হয় যে, আমি (কামরুল) ও কুবাদ মোল্যার বিরুদ্ধে তাদের বাড়ির আঙ্গিনায় ককটেল রেখে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,
বানোয়াট,উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছে তারা।

তিনি আরও বলেন,এটি তৃতীয় পক্ষের স্বার্থ হাসিলের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ধরনের ঘৃণিত ঘটনায় আমরা কেউই জড়িত নই। পূর্ব শত্রুতার জেরে মিথ্যাচার করে আমাদের মানসম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা এসব মিথ্যা ও বানোয়াট বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি,নিন্দা জানাচ্ছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়,নাজিম ও উজ্জ্বল মোল্যা অস্ত্রধারী সন্ত্রাসী। ২০১৬ সালে তাদের ছোড়া সর্টগানের গুলিতে সরফরাজ শেখ,হুমায়ুন সর্দার, আলাউদ্দিন মোল্যা ও ফুরকান সর্দার মারাত্মক ভাবে আহত হন।

এরা আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ র‍্যাবের কাছে আটক হয়েছিল। এছাড়া ২০২৫ সালে যৌথবাহিনী কর্তৃক আটক হয় নাজিম মোল্যা,চঞ্চল মোল্যা,
আসাদ মোল্যা ও আনিচ শেখ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,দুটি সর্টগান,৩২টি খালি খোসা,১২টি তাজা বুলেট এবং বোমা ও গুলি তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

উজ্জ্বল মোল্যা বর্তমানে কালিয়া থানার জি.আর. ১২ নাশকতা মামলার আসামি বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়। কামরুল সর্দার বলেন, পুরুলিয়ার এই সংকটময় পরিস্থিতিতে তৃতীয় শক্তির অপচেষ্টা রুখতে সবার সজাগ থাকা জরুরি।

পাশাপাশি পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ভুক্তভোগী কামরুল সর্দার,কুবাদ মোল্যা,মিল্টন কাজী ও জয়নাল শেখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ