কেন্দুয়ায় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

ইসলাম ধর্ম ও আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করায় বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে কেন্দুয়ার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে, এতে উপজেলার বিভিন্ন উলামায়ে কেরাম, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবংতৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম এবং আল্লাহর সৃষ্টি নিয়ে কটুক্তি করেন, তারই প্রতিবাদ জানিয়ে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি হয়।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ