
মো: রফিকুল ইসলাম,নড়াইল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখা’র কমিটির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আঃ রহমান মেহেদী। বর্তমান কমিটিতেও যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্বে রয়েছেন।
আঃ রহমান মেহেদী বলেন,২৪ এর জুলাই তে এ সংগঠন টি সফল হয়েছিলো আপামর সকল ছাত্র জনতার প্রতিনিধিত্বতে তবে বর্তমানে আমরা ব্যার্থ হয়েছি সাধারন ছাত্রদের প্রতিনিধিত্ব করতে। সাধারন ছাত্র এবং জুলাই আন্দোলনে রক্ত দেওয়া যোগ্য ছাত্রদের চেয়ে সুবিধাভোগী নব্য সমন্বয়ক আর ত্রাশ সৃষ্টিকারীদেরই প্রভাব এখানে বেশি।
এটার দায় আমারও আছে। আমরা পারি নি সংগঠন কে এসব পরিস্থিতি থেকে বের করে আনতে। তাই আমি আপাততো এ সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি নিচ্ছি,পদত্যাগ করছি।
তবে হ্যা,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকলের সাথেই কাধে কাধ মিলিয়ে কাজ করব। আপাততো চলে যাচ্ছি কোন সংগঠনহীন সাধারণ ছাত্র জনতার কাতারে।
সময় দিতে চাই পরিবার এবং কর্মজীবনে। আমি চাই সকল গোয়েন্দা সংস্থাগুলো আমার কার্যক্রম এবং সম্পদ এর সঠিক তদন্ত করে প্রকাশ করতে।