
এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জ–১ ( রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রাথী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভূইয়াকে জয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার ডিভাইন স্কুল এন্ড কলেজ মাঠে। কামশাইর ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দর সাত্তার ভূইয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে কয়েকশ নারী পুরুষ উপস্থিত হন।
সভায় বক্তারা বলেন, দিপু ভূইয়া একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মজিবুর রহমান ভূইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, চাচা সুলতানউদ্দিন ভূইয়া ছিলেন সংসদ সদস্য আর তার দাদা গোলবক্স ভূইয়া ছিলেন তৎকালীন বারো ভূইয়াদের আমলের তৃতীয় ধনী ব্যক্তি। রূপগঞ্জের সোনার মানুষ মনোনয়ন পেয়েছেন। ওনি একজন ভাল ও বিনয়ী মানুষ। তিনি জয়ী হলে রূপগঞ্জের রূপ আবার ফিরে পাবে। রূপগঞ্জে গ্যাস পুনরায় ফিরে আসবে। উঠান বৈঠক প্রতিটি ওয়াডে ওয়াডে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত কয়েকজন নারী বলেন, আমরা ওনাকে ভোট দিবো। ওনি ভাল মানুষ। আমরা ওনাকে জয়ী করে ঘরে ফিরবো। কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া বলেন, আমরা কায়েতপাড়া ইউনিয়ন যুবদল কায়েতপাড়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়ী করে দিবো। যেনো ইতিহাস হয়ে থাকে।
নুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কায়েতপাড়া যুবদলের সভাপতি কামাল নাসের, সাধারণ সম্পাদক মামুন মিয়া, তারা মিয়া, আবুল হোসেন, সালাউদ্দিন আহমেদ, ইস্রাফিল কাজী, আক্তার হোসেন, তারেক হোসেন, মোবারক মিয়া, আমির হামজা, মনির হোসেন, মাসিদুল ইসলাম মাসুদ প্রমুখ। 