বাগাতিপাড়ায় মহিলাদের নিয়ে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

একটি সচেতন ভোটই বর্তমান দেশ ও সমাজের প্রেক্ষাপট বদলে দিয়ে কল্যাণ বয়ে আনতে পারে, তাই শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সঠিক প্রার্থীকে ভোট দিন বলে জানান নাটোর ১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।

শুক্রবার বেলা ১০ টায় নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্দোগে উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মহিলা বিভাগের নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহানাজ জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৮ নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এমনই বক্তব্য রাখেন।

সেই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) শাহনাজ শেলী,বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ কে এম আফজাল হোসেন, আমির, জামায়াত বাগাতিপাড়া উপজেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“নারী সমাজ দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর বিকল্প নেই।”
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করছে,“আগামী নির্বাচনে দায়িত্বশীল নারী ভোটারদের অংশগ্রহণ সঠিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অপরিহার্য।”

নারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—“একটি সচেতন ভোটই দেশ ও সমাজের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সঠিক প্রার্থীকে ভোট দিন।”

বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা, সচেতন ভোট প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সমাবেশ শেষে নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ,সেখানে তিন শতাধিক নারী অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ